আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
বগুড়ার আদমদীঘিতে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন এবং দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অসুস্থ্য বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বীর মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আদমদীঘি মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দিন, কাবিল উদ্দিন, আব্দুল আলিম, আবেদ আলী, তাজ উদ্দিন, আমজাদ হোসেন, মজনুর রহমান প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর