ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি photo ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৫ রাত ৯:১০

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুনবাজারে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির জন্য নির্মিত নতুন মৎস্য শেড ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন জায়গায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া পাঁচটি শেড ঘরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম। বিশিষ্ট মুরব্বি ও শিক্ষাবিদ মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মুহি উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, ক্ষুদ্র হকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম, মুরব্বি আমির আলী, গোবিন্দগঞ্জ নতুনবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, মাওলানা এমরান আলী, মাওলানা মেরাজ উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মোক্তার হুসাইন, ব্যবসায়ী আজর আলী, গিয়াস উদ্দিন, আবুল খয়ের, আবদুল হামিদ, ছাদিক মিয়া, কালাশাহ, শাহাব উদ্দিন, জামাল উদ্দিন, বুুরহান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মৎস্য ব্যবসায়ীরা সুশৃঙ্খল ভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করবেন এবং সবাই এতে উপকৃত হবেন। এই শেড ঘরের রক্ষণাবেক্ষণ সঠিক ভাবে করলে সবসময় পরিবেশ ঠিক থাকবে এবং ব্যবসায়ী ও ক্রেতারা নির্দিষ্ট জায়গা থেকে মাছ সংগ্রহ করতে সুবিধা পাবেন।

Aminur / Aminur

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ