মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের দীঘা গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীঘা গ্রামের হালিম মোল্যা (৫৫) ও ডালিম মোল্যা (৪৫) দুই ভাইয়ের মধ্যে বহুদিন ধরেই বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ডালিম মোল্যা রামদা দিয়ে বড় ভাই হালিম মোল্যার মাথায় আঘাত করেন। এতে হালিম গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত হালিম মোল্যা বলেন, “আমাদের বাবার ৪০ শতাংশ জমি ছিল। আমি সমান অংশ পাওয়ার কথা থাকলেও আমার ছোট ভাই ডালিম প্রায় ৩০ শতাংশ জমি দখল করে নিয়েছে। আজ সকালে জমি নিয়ে কথা বলতে গেলে হঠাৎই সে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে আমার মাথায় আঘাত করে।”
এ বিষয়ে অভিযুক্ত ছোট ভাই ডালিম মোল্যা বলেন, “ভাইয়ের জমির মধ্যে আমার ঘর সামান্য ঢুকে গেছে বলে সে বারবার ঝামেলা করে।আমার বাড়ি থেকে বের হওয়ার পথ নাই। আজ সকালে আমার ছেলের বউ বাড়ির উঠানে পাতা পরিষ্কার করতে গেলে আমার ভাই তাকে গালিগালাজ করে। পরে আমি শুনতে গেলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে সে পড়ে যায় এবং তার মাথা কেটে গেছে। আমি ইচ্ছা করে কিছু করিনি।”তিনি আরও বলেন গ্রাম্য সালিশে কয়েকবার বিষয়টা নিয়ে মিটানো হলেও বড় ভাই সালিশ মানেন নাই।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিষয়ে মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার