ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আজ ৪ ডিসেম্বর দর্শনা শত্রু মুক্ত দিবসের ৫৪ বছর


হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা photo হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা
প্রকাশিত: ৪-১২-২০২৫ সকাল ৯:৪১

আজ ৪ ডিসেম্বর ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভোরের ঘন কূয়াশা ভেদ করে পূর্ব আকাশে সূর্য উঁকি দেয়নি তখনো। পাখিরা গেয়ে উঠেনি প্রভাতের গান। ঠিক তখনি শুরু হলো পাকহানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধার মধ্যে তুমুল লড়াই। অবিরাম স্ট্যানগান, মেশিনগান, রাইফেলের গোলা বর্ষন, আর সেলের বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠেছিলো গোটা এলাকা। বাতাসে বারুদের গন্ধ, নিরাপদ আশ্রয়ের সন্ধানে দ্বিক-বি-দ্বিক হারা আবাল, বৃদ্ধ, বনিতা ভীত সন্ত্রস্থ। কেপে কেপে উঠছিলো হৃদপিন্ডটা। প্রতি মূহুর্তে উকি দিচ্ছিলো মৃত্যু। ঘড়ির কাটা আনুমানিক যখন বেলা ১১ টা, তখন খানেকটা হঠাৎ করেই থেমে গেলো গোলাগুলির শব্দ। তবুও যেন কোথাও কোন মানুষের সাড়া নেই। পিন পতন নিস্থব্ধতা। তার কিছুক্ষন পর মুক্তি বাহিনীর পক্ষ থেকে খবর দেয়া হয়েছিলো সিমান্তবর্তি গ্রামের যে যেখানে আছে দ্রুত নিরাপদ স্থনে চলে যাওয়ার জন্য। এক মূহুর্ত দেরি না করে সব কিছু ফেলে রেখে সন্তান-সন্তুতি বুকে আকড়ে ধরে ছুটেছিলো মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে। সিমান্তবর্তি গ্রামগুলো জনমানব শূন্যে পরিণত হয়েছিলো। পরে আবার শুরু হয়েছিলো মুক্তি বাহিনীর গেরিলা আক্রমন। পাক সদস্যরাও করেছিলো মোকাবেলা। চুয়াডাঙ্গা সিমান্ত এলাকার দামুড়হুদার কামারপাড়া, সুলতানপুর, মুন্সিপুর, জিরাট ও আকন্দবাড়িয়া দিয়ে দ্বিমুখি আক্রমন চালায় মুক্তি বাহিনী। ঢুকে পরেছিলো দর্শনা সিমান্তবর্তি গ্রামগুলোতে। তখন পিছু হটতে থাকে পাক হানাদার বাহিনী ও তার দোসররা। মুক্তি বাহিনীর প্রচন্ড লড়াইয়ের মুখে দর্শনা ও তার আশপাশ থেকে পালাতে বাধ্য হয়েছিলো পাক বাহিনী। নিহত হয়েছিলো বেশ কয়েকজন পাক বাহিনীর সদস্য। ৪ ডিসেম্বর শত্রু মুক্ত হয় চুয়াডাঙ্গার দর্শনা। ভয়াবহ আতংকে রাত কাটিয়ে দর্শনা ও আশপাশের মানুষ গেয়ে উঠে বিজয়ের গান। বিভিশিখাময় পরিস্থিতির ঘটে অবসান। বীর মুক্তিযোদ্ধারা সেই দিন দর্শনায় পতপত করে উড়িয়ে ছিলো সবুজের বুকে লাল সূর্য খচিত বিজয়ের পতাকা। আমরা পেয়েছিলাম স্বাধীন সর্বভৈৗম বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে লেখা হয়েছে বাংলাদেশের নাম। আজ সেই ইতিহাসের ৪ ডিসেম্বর দর্শনা শত্রু মুক্ত দিবস। এ দিবসটি যথাযথ মর্যদার সাথে পালনের লক্ষে মুক্তিযোদ্ধা সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সরকারি-বেসরকারি ও পেশাজীবি সংগঠন নানামুখি কর্মসুচি গ্রহন করেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার