ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া অনুষ্ঠান ও নির্বাচনী প্রচারণা কমিটি গঠন


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ১:৫৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত এবং ১ নং মনপুরা ইউনিয়নের ১,২ও ৩নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করেছে মনপুরা উপজেলা যুবদল।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে মনপুরা উপজেলা ও ওয়ার্ড যুবদলের উদ্যোগে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন এর রামনেওয়াজে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠান ও নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে যুবদল নেতারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপজেলা যুবদলের নেতারা বলেন,বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর শারীরিক সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

দোয়া মুনাজাত এবং নির্বাচনী প্রচারণা কমিটি গঠন অনুষ্ঠান সমূহে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক ও ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শফিউল্লাহ বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল হাসান, ১ নং মনপুরা ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি মোঃ নুরুন্নবী ওরুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুর উদ্দিন তুহিন, যুবদল নেতা মোঃ সুমন মেম্বার মোঃ শেখ ফরিদ সহ অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় মসজিদের ইমাম, যুবদল নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত