ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ অভিযান


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ৪:১৪

খুলনা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় পরিচালিত হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। জেলা জজ কোর্ট, সার্কিট হাউস, উকিল বার এবং জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় উচ্ছেদ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট, ছাউনি, টংঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙে অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, জনদুর্ভোগ কমানো এবং নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অভিযান চলবে এবং কেউই অবৈধভাবে সরকারি জায়গা দখল করে রাখতে পারবে না।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’