মিরসরাইয়ে পাহাড় কাটা বাঁধা দিতে গিয়ে ৪ বনকর্মী হামলার শিকার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন সাইবেনের খিল এলাকায় বনকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল (৩ ডিসেম্বর) রাতে অবৈধ ভাবে পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে পাহাড় কাটার সময় অভিযান পরিচালনা করতে গেলে চিহ্নিত বনখেকোদের হামলায় বিট কর্মকর্তা আলাল উদ্দিন সহ পাঁচ বনকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাটে রেঞ্জ কর্মকর্তা মোঃ আলা উদ্দিন বলেন। করেরহাট রেঞ্জে আওতাধীন
সাইবেনের খিল এলাকায় পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে পাহড়া কাটার খবর পেয়ে আমি সহ আমার চার সহকর্মী অভিযানে গিয়ে দেখি মাসুদ কালা নামের এক সন্ত্রাসী পাহাড় কেটে বালি নিয়ে যাচ্ছে, তখন আমরা বাধা দিতে গেলে আমাদের কে কিল, ঘুসি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মো: শাহ আলম, এনামুল হক,মো: রুহুল আমিন আহত করে। মাসুদ কালার নেতৃত্বে ১০/১৫ থেকে অজ্ঞাত ব্যক্ত ছিলো।
চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট ও নারায়নহাটের
সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন গত কাল রাত ১০ টার দিকে করেরহাট সাইবনের খিল এলাকায় অভিযানে গেলে বনখেকোরা হঠাৎ লাঠিসোটা নিয়ে আমার চার বনকর্মীর উপর হামলা চালায় এতে চার বনকর্মী গুরুতর আহত হন, রাতে প্রাথমিক চিকিৎসা শেষে জোরারগঞ্জ থানা অভিযোগ দায়ের করার জন্য তাদের বলাহয়। তিনি আরো বলেন সরকারি কর্মকর্তাদের হামলায় কাউকে ছাড় দেওয়া হবে না ভবিষ্যতে এ ধরনের হামলা হলে কাউকে ছাড় দেওয়া যাবে না। অপরাধীদের বিরুদ্ধে বন-আইনের মামলা দেওয়া হচ্ছে।
জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন হামলার বিষয়ে বনকর্মকর্তারা প্রাথমিক ভাবে জানিয়েছে। তারা রাতে বলেছে সকালে অভিযোগ দিতে আসবে, এখনো কোন অভিযোগ আমরা পাইনি, অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইন-আনুক ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মোঃ নাদিম হায়দার চৌধুরী বলেন সরকারী কাজে বাদা দেওয়ার অধিকার কারো নেই সরকারী দন্ডি বিধি অনুযায়ী তাদের তাৎক্ষণিক সাজা রয়েছে এবং অভিযুক্ত রা অভিযোগ করলে আইনআনুক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অভিযোগ অস্বীকার করে মাসুদ কালা বলেন রাত ৯ টার সময় একটি কল আসে এলাকায় ডাকাত ডুকেছে তখন আমরা ৮/১০ গিয়ে দেখি বনকর্মকর্তারা তাদের সাথে এলাকায় বাসীর তর্কবির্তক হচ্ছে। আমি তাদের সরেযেতে বলি। পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি কোন পাহাড় কাটার সাথে জড়িত নয়, যদি অপরাধী হই আমার শাস্তি হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার