প্রতিবন্ধীদের কাছ থেকে অনেক শেখার আছে তারা আমাদের প্রেরণাঃ ডা. রেয়ান আনিস
প্রতিবন্ধীদের কাছ থেকে অনেক শেখার আছে। তারা আমাদের অনুপ্রেরণা। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণী অনুষ্ঠানে বক্তব্য এ কথা বলেন, কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী তাসভীর-উল ইসলামের সহধর্মিণী ও কাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রেয়ান আনিস ইসলাম।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে মরিয়ম চক্ষু হাসপাতালের উদ্যোগে এ হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী বন্ধুদের মুখে হাসি ফোটাতে ও তাদের পাশে দাঁড়াতে আমাদের এই আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিঞা, মরিয়ম চক্ষু হাসপাতালের পরিচালক ফয়জুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, ডাঃ সুদীপ কুমার বোস, ডাঃ শামীমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান