মাদারীপুরের দুই আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার ও জাহানদার আলী জাহান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার দুইটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মিঠু চৌধুরীর স্ত্রী।
অন্যদিকে, মাদারীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান। তিনি সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক জিএস ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন।
দলীয় সূত্র বলছে, স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের মতামত, সাংগঠনিক অবস্থান এবং জনপ্রিয়তার ভিত্তিতে এ দুই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে মাদারীপুরের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির মনোনয়ন।
স্থানীয় রাজনৈতিক মহলে এই মনোনয়নকে ঘিরে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শিবচর এলাকায় মরহুম মিঠু চৌধুরীর জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে নাদিরা আক্তারের প্রার্থিতা নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে জানা গেছে।
বিএনপি কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু