মুকসুদপুরে মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা। ধর্ষণের অভিযোগের শিক্ষক গ্রেফতার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আয়েশা সিদ্দিকী মহিলা মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান সিকদার (৫১) এর বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ৮দিন পর শিক্ষার্থী রুপা আক্তার (১৪) আত্মহত্যা করেছে।
৪ ডিসেম্বর বুধবার সকালে মুকসুদপুর উপজেলার গোহলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে রুপা আক্তার আত্মহত্যা করে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের সোর্পদ করেছপ।
নিহত রূপা আক্তার আয়েশা মহিলা হাফিজিয়া মাদ্রাসার পঞ্চম জমাতের শিক্ষার্থী ছিল।অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান সিকদার বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শিকদারের ছেলে।
নিহতের মা বেবী বেগম জানান, শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান ছুটির পরে আমার মেয়েকে ধর্ষন করে। পরে সে বাড়িতে এসে আমাদের জানিয়ে ঘটনার ৮দিন পরে আত্মহত্যা করে। আমি আমার মেয়ে ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা মহিলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাহমুদুল সিকদারের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান সিকদারকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়না তদন্ত জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত