ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হলেন পলাশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১২-২০২৫ দুপুর ১১:১৩

বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তি বাড়ানো শুরু করে। যদিও নিলাম শেষে তাদের দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
আসন্ন বিপিএলে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে নোয়াখালী এক্সপ্রেস।
এই অভিনেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে নোয়াখালী এক্সপ্রেস ফেসবুক পোস্টে লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।’ জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পলাশ।
২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড :
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি।
প্রধান কোচ : খালেদ মাহমুদ সুজন

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড