কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর বাজার এলাকায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল তিনটায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভুইয়া। বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় এ দোয়া আয়োজনে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ছিল ব্যপক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের অভিভাবকসুলভ এক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব—গণতান্ত্রিক রাজনীতির নিয়ামক শক্তি। মজলুম মানুষের প্রতিনিধি হিসেবে তিনি জাতির আস্থার অটল প্রতীক। দেশনেত্রী থেকে আজ তিনি বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম জিয়া আমাদের প্রধান প্রেরণা। তাঁর রোগমুক্তির জন্য আজ গোটা জাতি এক মনোভাব নিয়ে দোয়া করছে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি-স্থিতিশীলতা এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতির জন্য বিশেষ মোনাজাত করেন। স্থানীয় সাধারণ মানুষও দোয়া মাহফিলে অংশ নিয়ে জাতীয় নেত্রীর আরোগ্য কামনা করেন।।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মুখলেসুর রহমান, কসবা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সজীব, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন মিয়া এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩