তাড়াশে চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে তালম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি তারটিয়া গ্রামের বাসিন্দা আব্বাস-উজ-জামানের বাড়িতে এ ডাকাতি হওয়ার ঘটনা ঘটে।
সরেজমিন জানা গেছে, চেয়ারম্যানের বাড়িতে ৬টি ঘর ইটের বিল্ডিং ও ৪টি ঘর মাটির দুইতালাবিশিষ্ট। ওই রাতে চেয়ারম্যান ও তার মা বাড়িতে ছিলেন। স্থানীয়দের ধারণা, ডাকাত দলের ২-১ জন সদস্য চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার জন্য বাড়ির মধ্যে ঢুকে লুকিয়ে থাকে। চেয়ারম্যান সন্ধ্যায় বাড়ি ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যাবেন এমন সময় ডাকাত দলের সদস্যরা আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে তাকে আটকে হাত-পা বেঁধে ফেলে। পরে পূর্ব পাশের ভেতরের গেটের তালা কেটে ডাকাত দলের অন্য সদস্যরা ভেতরে প্রবেশ করে। পরে তার মাকেও বেঁধে ফেলে ডাকাত দল। অস্ত্র ধরে দুজনকে আটকে রেখে তারা ৭টি আলমারি, ৪টি ট্রাঙ্ক, ২টি সেলফ ও ৪টি ড্রেসিং টেবিল ভেঙে ৬০ ভরি সোনার গহনা ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এতে চেয়ারম্যানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিনতাই হয়েছে। এ ঘটনায় সমবেদনা জানাতে দেখা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। সাথে ছিলেন মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান ও সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল।।
এ বিষয়ে তালম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি তারটিয়া গ্রামের বাসিন্দা আব্বাস-উজ-জামান বলেন, আমার বাড়িতে ১৫-২০ জনের ডাকাত দল আমাকে ও আমার অসুস্থ বৃদ্ধা মাকে বেঁধে রেখে রাত ১টা ১৫ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত সবগুলা ঘর তন্ন তন্ন করে ভেঙেচুরে যা যা নেয়ার দরকার তারা নিয়ে গেছে। আমার মাকে ও আমাকে তারা জানে মারেনি এজন্য আল্লাহর নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি হওয়ার ঘটনা দুঃখজনক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ