ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ, ব্যাগ খুলে মিলল একনলা বন্দুক-পাইপগান
নোয়াখালীর বেগমগঞ্জে একটি কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙ্গা কবর থেকে বস্তাবন্দি অবস্থায় এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির লোকজন তাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে যায়। ওই সময় তারা একটি ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও বেগমগঞ্জ থানার পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এটি খুলে ৬টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী পাইপপগান পাওয়া গেছে।
যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানা হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Aminur / Aminur
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান