ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

পর্তুগালকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ব্রাজিলের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১২-২০২৫ দুপুর ১১:২৪

ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। গতকাল (রোববার) ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনাতে অনুষ্ঠিত ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা।
১৬ দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। ৫ হাজার দর্শকের সামনে ব্রাজিল দাপট দেখায়। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এমিলি গোলমুখ খোলেন। গত বছরের ফিফা সেরা নারী ফুটসাল খেলোয়াড় গোল্ডেন বলের পাশাপাশি টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জেতেন তিনি। সাত গোল ও দুই অ্যাসিস্ট তার। 
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আমানদিনহা। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট  আগে দেবোরা ভানিন তৃতীয় গোল করেন। ব্রাজিল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো। আর সেমিফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করা পর্তুগাল হলো রানার্সআপ। 
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে। লরা কর্দোবা স্পেনের জয়ে দুই গোল করেন।
প্রতিযোগিতার সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল।
ব্রাজিল কোচ উইলসন সাবোইয়া পর্তুগালের বিপক্ষে এই জয়কে শুধু একটি ট্রফি জয়ে সীমাবদ্ধ রাখতে চান না। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সত্যিই খুশি। খেলোয়াড়রা অসাধারণ, কোচিং স্টাফও চমৎকার। এই জয় একটি বড় ছাপ রেখে যাচ্ছে, কারণ এটি (দেশে) স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফুটসালকে আরও জনপ্রিয় করবে। তাতে করে আরও ভালো কোচ এবং খেলোয়াড় জন্মাবে।’

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড