বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিস চত্বরে ১ হাজার ৯৫০ জন কৃষকের হাতে উফশী বোরো ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, মাঠ পরিদর্শক রকিবুল হাসান ও তাজুল ইসলামসহ স্থানীয় কৃষকরাও উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা সূত্র জানায়, রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বাড়াতে ১ হাজার ৯৫০ জন কৃষকের মধ্যে ১০ কেজি করে উফশী ধানের বীজ, ২ কেজি হাইব্রিড ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার