তানোরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ পালিত
রাজশাহীর তানোরে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, নারীর ক্ষমতায়ন শুধুমাত্র সামাজিক উন্নয়ন নয়, রাষ্ট্রের অগ্রগতির মূল চালিকাশক্তি। তিনি আরও বলেন, ডিজিটাল যুগে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অনলাইন হয়রানি রোধ ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। এজন্য সমাজের সব স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতির বক্তব্যে হাবিবা খাতুন বলেন, বেগম রোকেয়া আমাদের প্রেরণার আলো। তাঁর সাহস, শিক্ষা ও নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আজও সমানভাবে প্রাসঙ্গিক। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত সকলে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় বক্তৃতা করেন তানোর থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বানাবাস হাঁসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী মিয়া, প্রমুখ। আরো উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা নারীর প্রতি সহিংসতা, বৈষম্য এবং অনলাইন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সমাজজুড়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং নারী অধিকার বিষয়ে মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
Aminur / Aminur
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা