ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২৫ দুপুর ১২:৪

সিরাজগঞ্জের তাড়াশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বারুহাস ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে  বিনোদপুর বাজার খেলার মাঠে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বারুহাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি বেনজির আহমেদ শফি। এ অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপি'র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও মিডিয়া সেল'র প্রধান প্রভাষক ওবায়দুল হোসাইন বলেন বেগম খালেদা জিয়া আজ আর বিশেষ কোনো দলের নেত্রী নয়। তিনি এখন জাতীয় নেতা। জাতী, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সমগ্র জাতী তার সুস্থতার দোয়ায় এক কাতারে সামিল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আজ দেশনেত্রী কে যোগ্য সম্মাননায় ভূষিত করেছে, সে জন্য আমরা কৃতজ্ঞ। সত্যিকার অর্থে এই দেশের কাছে, এই জাতীর কাছে বেগম খালেদা জিয়ার চাওয়া-পাওয়ার কিছুই আর অবশিষ্ট নেই। আজ তিনি সর্বজন শ্রদ্ধেয় এক মহীয়সী নারী, মমতাময়ী মা, গণতন্ত্র জননী, সর্বোপরি, দেশনেত্রী তথা দেশমাতা। তাইতো, তাঁর সুস্থতা কামনায় আজ এই জাতী ঐক্যবদ্ধ। জাতীয় এই ঐক্যের স্বার্থে তাঁর সুস্থতা একান্ত প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভায় দোয়া পরিচালনা করেন, মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব। উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক স.ম. মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠান পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার