তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কাটার অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের অন্ধকারে কৃষকের বিবাদমান জমি থেকে জোরপূর্বক ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী দুলাল গংয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কুমাল্লু গ্রামে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ধান কেটে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক আব্দুস সালাম গং।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সালাম গং আদালতের স্মরণাপন্ন হলে প্রতিপক্ষ দুলাল গংয়ের বিরুদ্ধে তাড়াশ থানাকে নথি পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জ বিজ্ঞ আদালত।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের কুমাল্লু গ্রামের আব্দুস সালাম গং কুমাল্লু মৌজায় এক একর ফসলী জমি পৈতিক সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অপর দিকে দুলাল গংয়ের লোকজন ওই জমি ক্রয় সূত্রে মালিকানা দাবী করে আসছেন। যা নিয়ে দুলাল গং আদালতে মামলা করে হেরে যান। কিন্তু তারপরও দুলাল গংয়ের লোকজন ওই জমি দখলের পায়তারা করেন। এরই প্রেক্ষিতে সালাম গং আদালতের স্মরণাপন্ন হলে ওই স্থানে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) জারী করেন। কিন্তু গত মঙ্গলবার রাতে দুলাল গংয়ের লোকজন সোহাগ, রুহুল, আফাজ, হাসেন, মাসুদ, সোলায়মান সহ প্রায় ৩৫ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল রাতের কোন এক সময় ওই জমির কাঁচা পাকাঁ ধান কেটে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত দুলাল হোসেন বলেন, আমাদের ক্রয়কৃত জমির ধান পেকেঁ যাওয়ায় ধান কাটা হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আদালতের নির্দেশ মোতাবেক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী