ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১১-১২-২০২৫ বিকাল ৬:৭

পার্বত্য জেলা বান্দরবানে সেনাবাহিনীর সদর সেনা জোনের নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
গত ৫ ডিসেম্বর বিকাল থেকে রাত পর্যন্ত টানা কয়েক ঘণ্টার এ অভিযান বান্দরবান রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় এবং সদর জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ–এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
গোপন তথ্যের ভিত্তিতে বালাঘাটা, উজানি পাড়া ও নিউ গুলশান এলাকার ৬টি কাঠ ডিপো এবং ২টি চেরাই মিলে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এসব স্থানে অবৈধভাবে কাঠ সংরক্ষণ করে তা দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। আকস্মিক এ অভিযানে প্রায় ৪,০০০ সিএফটি বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়, যার বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকারও বেশি। সাম্প্রতিক সময়ে বান্দরবানে জব্দ হওয়া অবৈধ কাঠের মধ্যে এটি অন্যতম বৃহৎ চালান হিসেবে বিবেচিত হচ্ছে।
অভিযান চলাকালে জব্দকৃত কাঠের মালিকপক্ষ কোনো বৈধ কাগজপত্র বা বন বিভাগের অনুমোদিত নথি দেখাতে ব্যর্থ হয়। যা অবৈধভাবে কাঠ সংগ্রহ, সংরক্ষণ ও পাচারে তাদের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ বলে জানায় সেনাবাহিনী। গত তিন দিন ধরে বন বিভাগ জব্দকৃত কাঠের নিরীক্ষণ, প্রকারভেদ নিরূপণ এবং বৈধ-অবৈধ যাচাই কাজ সম্পন্ন করছে।
এছাড়া গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় কামাল পাড়া এলাকায় আরও একটি অভিযান চালিয়ে ৩৬৩ টুকরা (৩৫০ সিএফটি) অবৈধ কাঠ জব্দ করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, আগের দিনের সেনা অভিযানে আতঙ্কিত হয়ে পাচারকারীরা কাঠ লুকানোর চেষ্টা করেছিল।
বান্দরবান কাঠমালিক সমিতির সদস্যরা সেনাবাহিনীর এ কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, বন রক্ষায় ও কাঠ পাচার রোধে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তারা অবৈধ কাঠ ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পরিবেশ সুরক্ষা, পাহাড়ি বনাঞ্চল রক্ষা এবং চোরাচালান নিয়ন্ত্রণে সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বান্দরবানের সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় ভবিষ্যতেও প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের সাথে সমন্বিতভাবে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা