ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১১-১২-২০২৫ বিকাল ৭:২৭

শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শেরপুর জেলার সদর এবং ঝিনাইগাতী উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন। ভ্রাম্যমাণ আদালতে নিম্নলিখিত ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। 
১। মেসার্স আশিকা ব্রিকস; মনকান্দা, তাতালপুর, শেরপুর সদর, শেরপুর। গৃহীত ব্যবস্থাঃ ৩০০০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ইটভাটাতে তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
২। মেসার্স মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স; মির্জাপুর, শেরপুর সদর, শেরপুর। গৃহীত ব্যবস্থাঃ ৩০০০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ইটভাটাতে তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। ৩। মেসার্স বিপি ব্রিকস; চেঙ্গুরিয়া, কাটাখালী ব্রীজ, ঝিনাইগাতী, শেরপুর।  গৃহীত ব্যবস্থাঃ ৩০০০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ইটভাটাতে তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত