আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী রেজুর মতবিনিময় সভা
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সমসাময়িক বিষয় নিয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্রী উত্তম কুমার প্রামানিকের সভাপতিত্বে এবং সজীব কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলাদেশের সকল নাগরিক সমান সুযোগ ও অধিকার নিয়ে বসবাস করবে-এটাই আমাদের প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি আমাদের দলের পক্ষ থেকে সবসময় সহানুভূতি ও সমর্থন থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনায় আমরা বিশ্বাসী। আত্রাই-রাণীনগর অঞ্চলের সার্বিক শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে আমরা কাজ করে যেতে চাই।
প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবসময় এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং যেকোনো প্রয়োজনে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এলাকার জনগণের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. এম এ জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর প্রমুখ। বক্তারা সকলেই স্থানীয় সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান