কুয়াকাটা সমুদ্র সৈকতে একের পর এক ভেসে এসেছে মৃত ডলফিন
কুয়াকাটার দ্বিতীয় ঝাউবাগান সমুদ্র সৈকত এলাকায় আবারো একটি ৭ ফুট দৈর্ঘ্যের মৃত শুশুক ডলফিন ভেসে এসেছে। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বে কুয়াকাটা সৈকতের ফরেস্ট অফিস ঢালাসংলগ্ন এলাকায় ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু মৃত ডলফিনটি দেখতে পান। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডারকে জানানো হয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্য জানান, সকালে সমুদ্র সৈকতের বৈরী আবহাওয়ার দেখতে বের হলে দ্বিতীয় ঝাউ বাগানের পরে সৈকতে মৃত ডলফিনটি দেখতে পাই। ধারণা করা যাচ্ছে, সকালের জোয়ারের পানিতে ডলফিন শুশুকটি ভেসে এসেছে। ডলফিনটির মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হয় ৮-১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আজও একটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। আমাদের সদস্যদের মাধ্যমে জানতে পেরে আমাদের টিম ওখানে পর্যবেক্ষণ করেছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একটি ৫ ফুট লম্বা মৃত ডলফিন ভেসে এসেছিল। এই নিয়ে চলতি বছরে প্রায় ২২টি মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন