নানা কর্মসূচির মধ্য দিয়ে বারহাট্টায় মহান বিজয় দিবস উদযাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার বারহাট্টায় বিজয় দিবসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বারহাট্টা প্রেস ক্লাব, বারহাট্টা পাবলিক লাইব্রেরী, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে সকাল নয়টায় উপজেলা মিনি স্টেডিয়ামে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উসমান গণি তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাসির খান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে তোপধ্বনি, পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, মুক্তিযোদ্ধাদের পরিচিতি, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন, বিভিন্ন উপাসনালয়ে মোনাজাতা/প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে