নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন আল-মদিনা মার্কেটে ফিতা কাটার মাধ্যমে ক্লাবটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
নাচোলে কর্মরত বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। বিশেষ অতিথি ছিলেন নাচোল মহিলা কলেজ এর প্রভাষক মনিরুল ইসলাম, সাংবাদিক কল্যাণ তহবিল সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, এড. গোলাম জাকারিয়া, তোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ আহমেদ নাদিম,
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব এর উপদেষ্টা আব্দুর রহমান মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল প্রেসক্লাব সভাপতি নাসিম আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর সাত্তার, সহ-সভাপতি মতিউর রহমান সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,নাচোল প্রেসক্লাবের সভাপতি ওলিউল হক ডলার, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,নাচোল রিপোর্টাস ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, সহ-সভাপতি আতাউর রহমান, নাচোল মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কমল আহমেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও মহৎ পেশা। এই পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। বক্তারা আরও আশা প্রকাশ করেন যে, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব এলাকার মানুষের অধিকার ও সমস্যা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে।
এ অনুষ্ঠানে নাচোলে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ক্লাবের মঙ্গল ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১