শাড়িতে আবারও আলোচনায় স্বস্তিকা
ওপার বাংলার পরিচিত ও সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই নিজের স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে নজর কাড়েন। কখনো খোলামেলা পোশাক, কখনো আবার সাবলীল সাজ- সব ক্ষেত্রেই তিনি থাকেন আত্মবিশ্বাসী। সমালোচনা কিংবা কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজের মতো করেই এগিয়ে চলেন এই টালিউড তারকা।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী, যা মুহূর্তেই নজর কেড়ে নেয় ভক্তদের।
ছবিতে দেখা যায়, হালকা ধূসর রঙের নকশাদার শাড়িতে স্বস্তিকা। সাজে ছিল আভিজাত্যের ছোঁয়া, সঙ্গে আত্মবিশ্বাসী ভঙ্গি। সাদামাটা লুক হলেও তাতে উষ্ণতার প্রকাশ স্পষ্ট। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একটু উষ্ণতার জন্য’, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
নেটিজেনদের বড় একটি অংশ এই লুকের প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘শাড়ি হোক বা বিকিনি- সব লুকেই অনন্য।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘বয়স কেবল সংখ্যা, সৌন্দর্য আর আত্মবিশ্বাসই আসল।’
পর্দার বাইরেও পোশাক নির্বাচনে স্বস্তিকা বরাবরই স্পষ্টভাষী ও স্বাধীনচেতা। শাড়ি থেকে ওয়েস্টার্ন- সব ধরনের পোশাকেই তার স্বাচ্ছন্দ্য চোখে পড়ে। তবে খোলামেলা সাজে ধরা দিলেই মাঝেমধ্যে কটাক্ষ ও ট্রলের শিকার হন তিনি।
কিছুদিন আগে বিকিনি পরা ছবিতে নেটদুনিয়ায় তুমুল আলোচনা ও সমালোচনার মুখে পড়েন স্বস্তিকা। সেই রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন আবহে হাজির হলেন তিনি।
এই ট্রল প্রসঙ্গে আগেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্বস্তিকা। একবার সামাজিক মাধ্যমে লিখেছিলেন, বয়স নিয়ে কটাক্ষ করা মানুষদের মন্তব্যে তিনি বিন্দুমাত্র গুরুত্ব দেন না এবং নিজের স্বাধীনতা নিয়েই তিনি স্বচ্ছন্দ।
উল্লেখ্য, গত শনিবার নিজের ৪৫তম জন্মদিনে বিকিনি পরা একাধিক ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। সেসব ছবি ঘিরে বিতর্ক হলেও সমালোচনাকে পাশ কাটিয়ে নিজের মতো করেই এগিয়ে চলছেন স্বস্তিকা মুখার্জি- যার প্রমাণ আবারও মিলল তার শাড়ির লুকে।
Aminur / Aminur
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী