দেশের অর্থনীতির নতুন দিগন্তের নাম পায়রা বন্দর
কলাপাড়ায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম সমুদ্রবন্দর পায়রা বন্দর। দিন দিন এ সমুদ্রবন্দর থেকে মুনাফা হচ্ছে কোটি কোটি টাকা। পায়রা বন্দরে ছুটে আসছেন দেশি-বিদেশি লগ্নীকারকরা, উৎসাহিত হচ্ছেন ব্যবসায়ীরা। ২০১৬ সালের ১ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে দেশের অন্যতম বৃহৎ অর্থনীতির এ জয়যাত্রা শুরু। সেই থেকে খুলে যায় অর্থনীতির তৃতীয় দরজা। পায়রা বন্দরে শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম।
শুরু থেকে এ পর্যন্ত পায়রা বন্দরে ১৫০টি দেশি-বিদেশি জাহাজ পণ্য খালাস করেছে। ৩১ আগস্ট পর্যন্ত আয় হয়েছে ৩০৪ কোটি টাকা। রাবনাবাদ চ্যানেলে প্রতিনিয়ত লাইটার জাহাজ পণ্য আনা-নেয়ার কাজ করছে। পুরো বন্দরজুড়ে সৃষ্টি হয়েছে নতুন এক উদ্যম ও কর্মচাঞ্চল্য। এ বন্দর এলাকায় গড়ে উঠেছে প্রশাসনিক ভবন, সার্ভিস জেটি, পন্টুন, সিকিউরিটি ভবন, ওয়্যারহাউস, পানি শোধনাগার। চলছে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের কাজ, যা এখন প্রায় শেষের পথে।
এক সময় যে এলাকায় মানুষ জনের আনাগোনা ছিলো না। দিনের বেলাতেও শোনা যেতো শিয়ালের ডাক। সেখানে এখন আলোকিত জনপদ। দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের কাজ চলছে সমান তালে। কুয়াকাটাগামী মহাসড়ক থেকে পায়রা বন্দর পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণ হয়েছে। এ জনপদের মানুষের অর্থনৈতিক পরিবর্তনের তথা দেশের উন্নয়নে অর্থনৈতিক জোগানে এগিয়ে নিচ্ছে পায়রা সমুদ্র বন্দর। এগিয়ে চলছে পায়রা সমুদ্র বন্দরের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে ছয়টি প্যাকেজের কাজ। ইতোমধ্যে তিনটি প্যাকেজর কাজ শেষ। পাকা ঘর হস্তন্তর করা হয়েঝে পাঁচশতাধিক পরিবারকে। করোনাকালেও থেমে নেই উন্নয়ন কাজ। ২০২৩ সালের মধ্যে পায়রার রামনাবাদ চ্যানেলের চারিপাড়ায় নির্মাণ হচ্ছে প্রথম টার্মিনাল এবং কন্টেইনার ইয়ার্ড।
প্রথম টার্মিনাল এবং কন্টেইনার ইয়ার্ড নির্মাণের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ ও চীনের সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মধ্যে ২০২০ সালের ৩০ জুন চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ৬৫০ মিটার দীর্ঘ প্রথম টার্মিনাল নির্মিত হলে পন্যবাহী জাহাজ সরাসরি মাদার ভেসেলে ভিড়তে পারবে। এতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৪ কোটি ৪০ লাখ ৮১ হাজার ২০৩ টাকা। কাজটি ৩০ মাসের মধ্যে সম্পন্ন হবার কথা রয়েছে। কন্টেইনার ইয়ার্ড নির্মিত হলে বছরে প্রায় আট লাখ ৫০ হাজার টিইউস কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে। এছাড়া চ্যানেলের নাব্যতা বাড়াতে ক্যাপিটাল ড্রেজিং-এর উদ্যোগ নেয়া হয়েছে। কন্টেইনার ইয়ার্ডের কাজের আওতায় তিন লাখ ২৫ হাজার বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড, প্রশাসনিক ভবন, বৈদ্যুতিক সাবস্টেশন, ওয়ার্কশপ, ফায়ার স্টেশন, কন্টেইনার ফ্রেইড স্টেশন, গেস্ট হাউস, ফুয়েল স্টেশন, ভূ-গর্ভস্থ পানির আধার সহ পাম্প হাউজ নির্শিত হবে।
এমএসএম / জামান
দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী
জেলেদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে হাজিরহাটে নতুন কমিটি গঠন
নড়াইল বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সভা অনুষ্ঠিত
পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন
লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড
বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা
প্রবাসে থেকেও শিক্ষা উন্নয়নে অনন্য দৃষ্টান্ত: নৈয়াইর ডিগ্রি মাদ্রাসার উন্নয়নে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী বিএনপির সহ-সভাপতি মো. বাবুল খন্দকার
টঙ্গী হাজীর মাজার বস্তিতে জিএমপির বিশেষ অভিযান: অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
একটা ঘর আর তিন বেলা খাবার ব্যবস্থা হলে মরেও শান্তি পাইতামঃ বকশীগঞ্জের অসহায় বৃদ্ধ দম্পতির আকুতি
ভূরুঙ্গামারীতে রবীন্দ্র, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন
নানিয়ারচর ও লংগদু সংযোগ সড়ক বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেয়া হবে-দীপেন দেওয়ান এমপি
বৃষ্টির পানিতে ডুবলো সড়ক: দুই গ্রামের ভরসা সরু বাঁশের সাঁকো