রাজশাহী বাগমারায় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর মনোনয়ন ফর্ম উত্তোলন
রাজশাহীর বাগমারা উপজেলায় আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত কয়েকজন সম্ভাব্য প্রার্থীও শেষ পর্যন্ত মনোনয়ন ফর্ম উত্তোলন করবেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগে আলোচনায় থাকলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনয়ন না পাওয়া প্রার্থীদের মধ্যে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলের পক্ষে বিএনপির মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন।
মনোনয়ন ফর্ম উত্তোলনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতারা জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তাঁরা নির্বাচনে অংশ নিতে চান।
স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, বাগমারায় বিএনপির সাংগঠনিক শক্তি এখনও সুসংহত রয়েছে। মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের ফর্ম উত্তোলনের মাধ্যমে প্রমাণ হয় যে, দলীয় রাজনীতিতে প্রতিযোগিতা ও অংশগ্রহণ এখনো সক্রিয় রয়েছে।
এ বিষয়ে মনোনয়ন প্রত্যাশীরা বলেন, “দল ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, দলের জন্য আমরা কাজ করে যাব। এদিকে, বাগমারায় বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চললেও দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ