ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ১:২৬

চট্টগ্রামের চন্দনাইশে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 
প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী। গত ২৩ই ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেনের কাছ থেকে তার পক্ষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক,পৌরসভার সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী,দোহাজারী বিএনপি নেতা বাবু খান,সাবেক যুগ্ম আহবায়ক শামশু উদ্দিন মেম্বার,নুরুল হুদা বাবর,নুরুল কবির কমিশনার,শিবলু,শহিদুল ইসলাম, সেলিম উদ্দিন, ইসকান্দর মির্জা, রিয়াজ মাষ্টার, আকতার হোসেন, আমির হোসেন, সাইফুল ইসলাম, মীর হোসেন, সেলিম উল্লাহ, দিদার, মুরিদুর আলম, ইসমাইল, নাছির, হামিদ, নিজাম, আবদুল মান্নান, রিয়াজ উদ্দিন, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত বক্তৃরা বলেন,‘দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।’ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান