ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মেঘনায় বাল্কহেডের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২৬-১২-২০২৫ দুপুর ২:২

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে বাল্কহেডের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ইমাম হাসান-৫’ বিকল হয়ে পড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহতয় হয়নি। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত পৌঁনে ১২টার দিকে মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় এই তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ আলী।

তিনি বলেন, ইমাম হাসান লঞ্চটি ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে চাঁদপুরের ফেরার পথে ঘটনাস্থলে আসলে ঘন কুয়াশার কারণে থামিয়ে রাখা একটি বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। এতে করে বাল্কহেডটি ক্ষতিগ্রস্ত হয়। লঞ্চটি বড় ধরণের ক্ষতিগ্রস্ত না হলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। লঞ্চে যাত্রী ছিলো প্রায় সাড়ে ৪শ’। খবর পেয়ে নৌ পুলিশ লঞ্চ থেকে আটকে পড়া যাত্রীদের ট্রলার ও স্পীড বোড দিয়ে উদ্ধার করে পাড়ে উঠিয়ে দেয়।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত লঞ্চটি ঘটনাস্থলে রয়েছে। নৌ পুলিশ ও লঞ্চের লোকজন পাহারা দিয়ে রেখেছে। লঞ্চটি ঠিক হলে চাঁদপুর ঘাটে নিয়ে যাওয়া হবে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা