যশোরে তাপমাত্রা ৯ ডিগ্রি, কুয়াশায় ব্যাহত যোগাযোগ ও কর্মজীবন
সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সকাল থেকে বেলা গড়ালেও সূর্যের দেখা মিলছে না অনেক জায়গায়। সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। দিনের বেলাতেও গাড়িকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। তীব্র শীত সবচেয়ে বেশি ভোগাচ্ছে হতদরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষকে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও নির্মাণসহ বিভিন্ন খোলা আকাশের নিচের শ্রম। ফলে দিনমজুরদের আয়ও কমে গেছে উল্লেখযোগ্যভাবে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড়ও বাড়ছে। বিশেষ করে সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধদের বেশি হাসপাতালে আসতে দেখা যাচ্ছে। চিকিৎসকরা প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন।
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতেও চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পাটুরিয়া–দৌলতদিয়া এবং আরিচা–কাজিরহাট নৌপথে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
মাঠে কাজ করা কৃষক ও যানবাহন চালকরা জানান, কনকনে ঠান্ডার কারণে স্বাভাবিকভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে। অনেকেই শীতের ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। এতে করে নিম্নআয়ের মানুষের জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, চলমান এই শীতপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬
টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট
শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত
টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ
নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং
মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার
মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩
কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ
রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি
খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন
Link Copied