ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দৈনিক চাঁদপুরজমিন ও অনুপমা পত্রিকার সম্পাদক রোকনের মায়ের দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২৫ রাত ৮:৩৭

 হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর মা হাফেজা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ২৬ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুম্মা চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযার নামাজে ইমামতি করেন জাফরাবাদ জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদসার মুহতামিম মাও. খাজা আহম্মদ উল্লাহ।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিটের সময় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।মরহুমার ছেলে অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকনের পরিচালনায় জানাযা পূর্বে বক্তব্য রাখেন 

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ কাদির বেপারী, সদর থানা যুবদলের সাবেক আহ্বায়ক সারোয়ার গাজী,  চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাও. মাহফুজ উল্লাহ খান ইউসুফী, 
মুফতি মাওঃ মোঃ শফিকুল ইসলাম, দারুল আরকান মাদ্রাসার মোহতামিম মনোয়ার হোসেন,  মমিনপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাো. মাসুদ, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের ডাঃ সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম। জানাযার নামাজে ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিটে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান