চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় বাজারের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ওই বাজারের জয়নালের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়।
নিহত সাব্বির হোসেন উপজেলার শালদহ ছৈয়াল বাড়ীর বাসিন্দা। সে জয়নালের মুদি দোকানের কর্মচারি ছিল।
পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো-ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেলের গ্যারেজ ও শাহআলমের হার্ডওয়ারের দোকান।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে একটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে মারা যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে আইনানুগ প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান