মাছের উৎপাদন বাড়াতে ১১৩টি খামার উন্নয়ন হচ্ছে, থাকছে আইটি বেইজড চাষ পদ্ধতি
নেত্রকোণাসহ দেশের ৫৬ জেলায় ১১৩ টি সরকারি মৎস্য খামারের উন্নয়ন করা হচ্ছে। ৫৬ জেলায় ১১৩ টি খামার উন্নয়ন করা হচ্ছে। সোলার প্যানেল স্থাপন,জীন ব্যাংক স্থাপন,নতুন ৬টি খামার স্থাপনসহ মেরামত সংস্কার করা হচ্ছে। মাছ উৎপাদনে সর্বশেষ আধুনিক আইটি বেইজ মাছ চাষ, অটোফিডারে মাছের খাদ্য দেয়া,পানিতে অটো অক্সিজেন সরবরাহ,নতুন হ্যাচারিস্থাপনসহ নানা উদ্যোগের কথা জানানো হয়। এছাড়াও চাষের পুকুরে কোথাও কোন সমস্যা দেখা দিলে মোবাইলেই দেখা যাবে কেমন সফটওয়্যার থাকবে। নেত্রকোণায় সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতাসহ মাছের উৎপাদন বাড়াতে কর্মশালায় এই তথ্য জানানো হয়। শনিবার সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তর দিনব্যাপী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এই জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালার আয়োজন করে।
জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ড.অঞ্জন কুমার দেব রায,মৎস্য অধিদপ্তরের পরিচালক ড.মোঃ মোতালেব হোসেন, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস,উপপরিচালক রিপন কুমার পালসহ অন্যরা।
কর্মশালায় নেত্রকোণা,ময়মনসিংহ ও জামালপুরের মৎস্য কর্মকর্তা,খামারী,জেলে,হ্যাচারী মালিক,মাছের খাদ্য ব্যবসায়ী,মাছচাষীরা অংশ নেন।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার