ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লালমাই পাহাড়ে দেশের প্রথম ট্র্যাক ট্রেইল রেস, অংশ নিলেন ৭০ বাইকার


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-১২-২০২৫ রাত ৮:৫৪

পাহাড়ের উঁচু-নিচু পথ, আঁকাবাঁকা খাড়া ট্র্যাক আর রোমাঞ্চকর গতি—দেশে প্রথমবারের মতো কুমিল্লার লালমাই পাহাড়ে অনুষ্ঠিত হলো ট্র্যাক ট্রেইল রেস। ফিউরিয়াস মটো ক্লাবের উদ্যোগে আয়োজিত বাইকার্স মেগা ক্যাম্পিং সিজন-১০ এর অংশ হিসেবে ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় লালমাই পাহাড়ের ল্যাকল্যান্ড এলাকায়।
এই ট্রেইল রেসে ডার্ট সেগমেন্ট ও কমিউটার সেগমেন্টে মোট প্রায় ৭০ জন পেশাদার বাইকার অংশগ্রহণ করেন। খাড়া পাহাড়ি পথ, সংকীর্ণ উপত্যকা ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা অতিক্রম করে নির্ধারিত ট্র্যাক সবচেয়ে কম সময়ে শেষ করাই ছিল প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ। নির্ধারিত সময়ে ট্র্যাক শেষ করতে পারা বাইকারদের মধ্য থেকেই বিজয়ী নির্ধারণ করা হয়।
বাইকার্স মেগা ক্যাম্পিংয়ে অংশ নিতে দেশের ৬৪ জেলা ছাড়াও বিদেশ থেকে শতাধিক পেশাদার ও অপেশাদার বাইকার কুমিল্লায় সমবেত হন। ট্রেইল রেসের পাশাপাশি অংশগ্রহণকারী বাইকাররা টেন্টে ক্যাম্পিং করে রাত যাপন করেন। ক্যাম্পিং রাউন্ডে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।
ফিউরিয়াস মটো ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মালেক খসরু উষা জানান, এ নিয়ে দশমবারের মতো সারা দেশের বাইকারদের নিয়ে ফিউরিয়াস বাইকার্স মেগা ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, “গত তিন মৌসুমে সীমিত পরিসরে ট্রেইল রেস আয়োজন করা হলেও এবার প্রথমবারের মতো বড় পরিসরে ৭০ জন পেশাদার বাইকার নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।”
অনুষ্ঠানে উপস্থিত Globatt VRLA মোটরসাইকেল ব্যাটারির প্রতিনিধি মো. আব্দুল আল মামুন খান বলেন, “এই আয়োজন থেকে আমরা নিরাপদে মোটরসাইকেল চালানোর অনুপ্রেরণা নিচ্ছি। এখানে অংশগ্রহণকারীদের মধ্যে নিরাপদ রাইডিং ও সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা নিরাপদে গন্তব্যে যাওয়া-আসা করতে পারেন।”
আয়োজকরা জানান, ইতোমধ্যে পার্শ্ববর্তী দেশগুলোতে ট্র্যাক ট্রেইল রেস জনপ্রিয়তা পেয়েছে। লালমাই পাহাড়ে এমন আয়োজন দেশের বাইকারদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে পেশাদার পর্যায়ে ট্রেইল রেস আয়োজনের পথ খুলে দেবে এই উদ্যোগ।
বাইকাররা জানান, সারা বছর অপেক্ষা থাকে এই একটি দিনের জন্য। দেশের অন্য কোথাও এমন বড় পরিসরের বাইকার মিলনমেলা হয় না। আয়োজনস্থলে বিভিন্ন নামিদামি মোটরসাইকেল ব্র্যান্ড, পার্টস ও ইকুইপমেন্টস, গ্যাজেট ও গিয়ার কোম্পানির স্টল ছিল। এতে বাইকাররা তাদের প্রয়োজনীয় পণ্য সম্পর্কে সরাসরি তথ্য জানার সুযোগ পান।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত