দাউদকান্দিতে বাপার উপজেলা কমিটি গঠন পরিবেশ আন্দোলন জোরদারের আহ্বান
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ‘সমকালীন পরিবেশ ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর আলী টাওয়ারে অবস্থিত উইসডম এম্পায়ারে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাপা কুমিল্লা শাখার সহসভাপতি এবং জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) পরিবেশবিদ মতিন সৈকত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাপা কুমিল্লা জেলা কমিটির সভাপতি বদরুল হুদা জেনু বলেন, “পরিবেশ আন্দোলনে মতভিন্নতা থাকলেও তা যেন বিভাজনে রূপ না নেয়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী পরিবেশ আন্দোলন গড়ে তুলতে হবে।” একই সঙ্গে তিনি পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনগণকে উদ্বুদ্ধ করে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাপার উপদেষ্টা অধ্যক্ষ মো. সফিকুর রহমান, সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির মাসউদ, যুগ্ম সম্পাদক শাহজাদা এমরান, নির্বাহী সদস্য তানভীর আহমেদ দীপু ও রেজবাউল হক রানা।
এ ছাড়া আলোচনায় অংশ নেন বাপা দাউদকান্দি উপজেলা কমিটির উপদেষ্টা কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান, সাংবাদিক মো. হানিফ খান, মো. শাহআলম, নিবাস ঘোষ, কাজী মোস্তফা কামালসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে ২১ সদস্যের দাউদকান্দি উপজেলা বাপার নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে গোলাম মোস্তফা ভূইয়াকে সভাপতি এবং মিজানুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশবিদ মতিন সৈকতকে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, নদী-খাল দখল, বৃক্ষনিধন ও পরিবেশদূষণের মতো সংকট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সংগঠিত উদ্যোগ অপরিহার্য। নবগঠিত এই কমিটি স্থানীয় পর্যায়ে পরিবেশ আন্দোলনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ