ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল এর মনোনয়ন পত্র দাখিল


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৮-১২-২০২৫ বিকাল ৫:৭

নেত্রকোনা-১(দূর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল আজ রবিবার বেলা আড়াইটার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।আজ রবিবার দুপুরে ব্যারিস্টার কায়সার কামাল রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করবেন এই সংবাদে দূর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভীড় করে। বেলা আড়াইটার দিকে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল দূর্গাপুর উপজেলা বরুংগা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শহীদুল্লাহ্,ট্রাইব্যাল এসোসিয়েশনের সভাপতি গিলভার্ট চিচাম,রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক প্রভাত রঞ্জন সাহা,দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান ও কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়েরকে সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট মাহফুজুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু উপস্থিত ছিলেন। 
মনোনয়ন পত্র দাখিল করার পর ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগনকে অধিক হারে অংশ গ্রহণ করে বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করার আহবান জানান। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান