ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১২-২০২৫ রাত ১১:৫৫

দীর্ঘদিনের আলোচনা, তর্ক-বিতর্ক ও জল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে শেষ পর্যন্ত জেলা বিএনপির শীর্ষ নেতা ও ত্যাগী সংগঠক কবির আহমেদ ভূইয়াকেই মনোনয়ন দিয়েছে দলটি।
রোববার বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র কবির আহমেদ ভূইয়ার হাতে তুলে দেওয়া হয় বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছে।
এর আগে এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নব্বই ঊর্ধ্ব বয়সের একজন নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন এবং মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্বের দাবি জোরালো হয়ে ওঠে।
দলীয় সূত্র জানায়, তৃণমূল নেতাকর্মীদের মতামত, সাংগঠনিক বাস্তবতা এবং নির্বাচনী কৌশল বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব। এর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা অনেকটাই প্রশমিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কবির আহমেদ ভূইয়া বিএনপির একজন পরীক্ষিত ও নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। অতীতে তিনি গুমের শিকার হন এবং দীর্ঘ সময় ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হন বলে দলীয়ভাবে দাবি করা হয়। তবে এসব দমন-পীড়নের মধ্যেও তিনি রাজপথ ও সংগঠন থেকে সরে যাননি।
সংগঠক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে দলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, যা দীর্ঘদিন পর সংগঠনে গতি ফেরাতে সহায়ক ভূমিকা রাখে।
মনোনয়ন ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তারা মনে করছেন, ত্যাগী ও জনপ্রিয় এই নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামলে আসন্ন নির্বাচনে দল কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সক্ষম হবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান