ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ২৯-১২-২০২৫ রাত ১২:২

পর্যটন নগরী কক্সবাজার-প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত আর পর্যটন নির্ভর অর্থনীতির জন্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অসাধু চক্র রিসোর্ট ও হোটেল ব্যবসার আড়ালে গড়ে তুলেছে অনৈতিক কর্মকাণ্ডের ঘাঁটি। অভিযোগ রয়েছে, এসব হোটেলে পর্যটকদের প্রলুব্ধ করে নিয়ে গিয়ে বিভিন্ন ফাঁদে ফেলে নিঃস্ব করার ঘটনাও ঘটছে।

তথ্য ও অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারে এ ধরনের পতিতালয় পরিচালনায় একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় রয়েছে। দীর্ঘদিন ধরে এ সিন্ডিকেট পর্যটন এলাকার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছিল। বিষয়টি নজরে আসার পর এসব অপরাধ নির্মূলে জেলা প্রশাসন নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারে বড় ধরনের অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে স্বর্ণ গলির একাধিক হোটেল ও গেস্ট হাউজে এ অভিযান পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে পুলিশ, র‍্যাব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করেন।অভিযানে চারটি গেস্ট হাউজে তল্লাশি চালিয়ে একজন নারী যৌনকর্মীসহ ছয়জন পুরুষকে আটক করা হয়।

অভিযান চলাকালে অভিযুক্তরা ভেতর থেকে দরজায় তালা দিয়ে পালানোর চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তালা ভেঙে কক্ষে প্রবেশ করেন ম্যাজিস্ট্রেট। 

পরে কক্ষগুলো থেকে ইয়াবা সেবনের আলামত, বিপুল পরিমাণ কনডম, লুব্রিকেন্ট, যৌন উত্তেজক ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে জব্দ করা হয়।জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানিয়েছেন , কক্সবাজারকে একটি নিরাপদ ও পরিবারবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শহরের পরিবেশ ও ভাবমূর্তি রক্ষায় কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দেন এ সময়।এদিকে স্থানীয়রা মনে করছেন, এই অভিযান শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়-বরং কক্সবাজারের পর্যটন খাতকে কলুষমুক্ত রাখতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

নিয়মিত ও ধারাবাহিক অভিযান চললে অনৈতিক সিন্ডিকেট ভেঙে পড়বে এবং পর্যটন নগরী তার স্বাভাবিক সৌন্দর্য ও সুনাম ফিরে পাবে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের