ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টগুমগুর ‘পাবলিশার কানেক্ট’: শিশুদের হাতে পৌঁছাবে মানসম্মত বই


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১২-২০২৫ দুপুর ৩:১১

শিশুদের হাতে বয়সোপযোগী ও মানসম্মত বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনপ্রিয় প্যারেন্টিং প্ল্যাটফর্ম টগুমগু আয়োজন করেছে ‘পাবলিশার কানেক্ট’ শীর্ষক একটি মতবিনিময় সভা। রোববার (২৮ ডিসেম্বর) ধানমন্ডিতে লাইট অব হোপের কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের  প্রায় ২০ জন খ্যাতনামা শিশুতোষ বই প্রকাশক ও উদ্যোক্তা অংশ নেন। 

সভায় শিশুতোষ বইয়ের প্রকাশনা, বিপণন, বয়সভিত্তিক উপযোগী বই নির্বাচনসহ এ খাতের নানান দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী প্রকাশকেরা তাঁদের অভিজ্ঞতা, কৌশল এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে টগুমগুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আহসান মোমেল বলেন, শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক সময়ে সঠিক বই তুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সুলিখিত ও মানসম্মত বইই পারে শিশুদের প্রকৃত অর্থে জ্ঞানী ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে।

এ সময় টগুমগুর সহ–প্রতিষ্ঠাতা ওয়ালিউল্লাহ ভূঁইয়া শিশুতোষ বই নিয়ে টগুমগুর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি নতুন বই নির্বাচন প্রক্রিয়া, শিশুদের জন্য নতুন লাইব্রেরি স্থাপন এবং শিশুতোষ প্রকাশনা খাতে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বয়স অনুযায়ী মানসম্পন্ন শিশুতোষ বই নিশ্চিত করতে একটি সার্টিফিকেশন অথরিটি বা কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিশুতোষ প্রকাশনা খাতে পারস্পরিক সহযোগিতা ও মানোন্নয়নের নতুন পথ তৈরি করবে। 

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত