দাউদকান্দির দক্ষিণ নারান্দিয়ায় সরকারি মাটি কেটে রাতের আঁধারে বাণিজ্য
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া এলাকায় খালের পাড়ে থাকা সরকারি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে গভীর রাতে এই মাটি কাটার কাজ চললেও প্রশাসনের তদারকির অভাবে চক্রটি হয়ে উঠেছে আরও বেপরোয়া।
স্থানীয়রা জানান, প্রতিদিন রাত ৩টা থেকে শুরু করে ভোর ৬টা পর্যন্ত সময়জুড়ে অলু মিয়ার সহযোগিতায় মতলব দক্ষিণের চরস্লিন্ডা এলাকার ইউনুস ও শহিদুল্লা নামের দুই ব্যক্তি দুটি টলারযান এবং প্রায় ৮ জন শ্রমিক নিয়ে মাটি কাটায় ব্যস্ত থাকে। দীর্ঘ দুই মাস ধরে চলা এই অবৈধ মাটি বিক্রির কারণে এলাকার সাধারণ মানুষের যাতায়াত সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দক্ষিণ নারান্দিয়া দাউদকান্দি উপজেলার শেষ সীমানা এবং মতলব দক্ষিণ উপজেলার প্রথম সীমানায় অবস্থিত। সীমান্তবর্তী হওয়ায় প্রশাসনের নজর এড়িয়ে রাতের আঁধারেই জমির মাটি কেটে বহন করে নিয়ে যাচ্ছে চক্রটি। এতে খালপাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া ছাড়াও ভাঙন ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন,
“রাতে তারা দলে দলে এসে রাস্তা কেটে মাটি নেয়। এতে আমাদের চলাচলের রাস্তা ভেঙে যাচ্ছে। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।”
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন,
“এ বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি সম্পদ রক্ষা পায় এবং পরিবেশের স্থায়ী ক্ষতি রোধ করা যায়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ