ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১২-২০২৫ দুপুর ৩:৪২

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর অডিটোরিয়ামে অনাড়ম্বর আয়োজনে সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট এর ট্রফি উন্মোচন করা হয়। আগামী ২ থেকে ৬ জানুয়ারী অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, কুয়েত, বাহরাইন, জাপান, মিশর, বেলজিয়ামসহ সর্বমোট দশটি দেশের চব্বিশজন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর সহসভাপতি মেজর ( অব.) ইমরোজ আহমেদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) জি এম কামরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) নাসিমুল গনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) মোঃ আতিকুর রহমান সহ বিদেশি কোচ ইরানের মোহাসিন জাভেদ এবং পাকিস্তানের আব্দুল বাসেত। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান এবং সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। 

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন