ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২০২৫’ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১২-২০২৫ দুপুর ৪:১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) স্টুডেন্ট রিসার্চ ডে ২০২৫ আয়োজন করে গত ২৮ ডিসেম্বর ইউনিভার্সিটির মাল্টিপারপাজ হলে। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  এই আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা কার্যক্রম তুলে ধরা হয়। এতে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের মোট ৫৫ জন শিক্ষার্থী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থাপিত গবেষণাগুলোতে নানাবিধ বিষয় অন্তর্ভুক্ত ছিল, যা শিক্ষার্থীদের একাডেমিক অনুসন্ধান ও সমস্যা সমাধানের প্রতি আগ্রহ ও নিষ্ঠাকে স্পষ্টভাবে তুলে ধরে।

সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস ড. সৈয়দ সাদ আন্দালীব।

শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপনাগুলো বিচার করেন দেশ-বিদেশের খ্যাতনামা একদল বিশেষজ্ঞ। বিচারক প্যানেলে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অব শারজাহর সহযোগী অধ্যাপক ড. আহমেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. এনামুল হক, ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা আহমেদ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবদুল্লাহ আল মামুন। মৌখিক উপস্থাপনায় সেরা নির্বাচিত হন ইইই বিভাগের মো. নাফিস ইমতিয়াজ, ফার্মেসি বিভাগের সাজেদ আহমেদ রিফাত এবং ইংরেজি বিভাগের শানজিদা আক্তার প্রীতি। পোস্টার উপস্থাপনায় সেরা হন ইইই বিভাগের মোহাম্মদ ফারহান তানভীর, ইংরেজি বিভাগের আনামিকা আক্তার ওমি এবং সিএসই বিভাগের মো. আব্দুর রহমান।

আইআরটির পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর পুরো অনুষ্ঠানটি মডারেট করেন। তিনি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সকল আয়োজক ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত