ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২৫ দুপুর ৪:২১

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে তাড়াশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তিনি ওই মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম ওই মনোনয়ন পত্র গ্রহন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার। মনোনয়ন ফরম জমাদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান সকল প্রার্থীকে নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাহিরে উপস্থিত সংবাদ কর্মীদের কাছে অনুভূতি ব্যক্ত করার সময় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, নির্বানী এলাকায় সকল মানুষ আজ আনন্দিত। আশাকরি উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় তিনি সকল নেতা-কর্মীকে ভেদা-ভেদ ভূলে ঐক্যবদ্ধ থাকার এবং নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা