ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৯-১২-২০২৫ দুপুর ৪:২৩

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়ন জমা দিতে আসা নেতৃবৃন্দকে স্বাগত জানাতে সকাল থেকেই দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা শ্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহকারে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমরা বিজয়ী হবো—এই আশা নিয়েই আমরা মাঠে আছি।

এ সময় ড. খন্দকার মারুফ হোসেনও দাউদকান্দি–মেঘনা অঞ্চলের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে প্রার্থিতা বহাল থাকলে তারা দু’জনই কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার