কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা: প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে ‘বহিরাগতরা’ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। হামলার পর উত্তেজিত ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ীদের অভিযোগ, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব আবদুর রহমানের অনুসারীরা এই হামলা চালিয়েছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আবদুর রহমান ও তার দলবল কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন বলে ব্যবসায়ীরা দাবি করেন। এর প্রতিবাদে আজ বেলা ১১টায় সহস্রাধিক ব্যবসায়ী মানববন্ধনে নামলে হঠাৎ একদল লোক এসে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলার সময় কয়েকজন ব্যবসায়ী আহত হন এবং সাধারণ ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে কিছুক্ষণের মধ্যেই ব্যবসায়ীরা সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এরপর কিচেন মার্কেটের সামনে ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসলামিয়া শান্তি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বলেন, "কারওয়ান বাজারের সুপার মার্কেট ও কিচেন মার্কেটের ব্যবসায়ীরা আবদুর রহমানের চাঁদাবাজিতে অতিষ্ঠ। দোকান প্রতি মাসিক ও দৈনিক হারে চাঁদা নেওয়া হচ্ছে। এমনকি বরফ বিক্রেতাদেরও রেহাই দেওয়া হচ্ছে না। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম, কিন্তু পুলিশকে জানানোর পরও আমাদের ওপর হামলা হলো। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ দাবি করেছেন, মানববন্ধনকারীরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং কমিটি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। অন্যদিকে, তেজগাঁও অঞ্চলের এডিসি ফজলুল করিম বলেন, "ব্যবসায়ীদের দুটি গ্রুপের মধ্যে বাগ্বিতণ্ডা ও সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং আহতদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এমএসএম / এমএসএম
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’