ত্রিশালে স্বতন্ত্র এমপি প্রার্থী হলেন ভিক্ষুক মুনসুর
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ-৭ আসনে ভিক্ষা করে টাকা জমিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফরম ক্রয় করে আজ সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মুনসুর।
স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মুনসুর ফকির বলেন, আমি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। মানুষের আর্থিক সহযোগিতায় চলছে আমার সংসার । এখন আমার বয়স হয়েছে (৭১)। শরীর দুর্বল হয়ে আসছে তাই ভিক্ষা করে সংসার চালাই। তিনি আরও বলেন, অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি।
সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। স্বতন্ত্র প্রার্থী মুনসুর ফকির আরো বলেন, ত্রিশাল থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা গরিবদের খোঁজখবর রাখেন না। যদি এমপি নির্বাচিত হই তাহলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করে দেব। ফকির মুনসুরের স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফরম জমা দেওয়ায় উপজেলায় বেশ আলোচনার ঝড় উঠেছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী