গোপালগঞ্জ–২ আসনে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের সংসদীয় আসনগুলোতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে গোপালগঞ্জ–২ আসনে দশ দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুফতী শুয়াইব ইবরাহীম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ-জামানের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফারুক হাসান নদভীসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পৌর জামায়াত ও খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতা, ওলামায়ে কেরাম ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতী শুয়াইব ইবরাহীম বলেন, গোপালগঞ্জ শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে এবং এ অঞ্চলে বেকারত্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি নির্বাচিত হলে এসব মৌলিক সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, গোপালগঞ্জ–২ আসনের জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবেন।
উল্লেখ্য, মুফতী শুয়াইব ইবরাহীম গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও শিক্ষা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গোপালগঞ্জ ওলামা পরিষদের সেক্রেটারি হিসেবেও দীর্ঘদিন ধরে দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে একজন সাহসী ও আদর্শবাদী নেতৃত্ব হিসেবে তার পরিচিতি রয়েছে।
এমএসএম / এমএসএম
সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান