রূপগঞ্জে দিপু ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার পর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে বিএনপি নেতা-কর্মীদের নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের পর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “আমি প্রথমেই আমাকে ধানের শীষ প্রতীক দেওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেনি। এবার ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা থাকবে না। এবার নির্বিঘ্নে মানুষ যাকে পছন্দ তাকে ভোট দিবে। আমি বিজয়ী হলে বিএনপি নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে মনের মতো করে সাজাবো। রূপগঞ্জের উন্নয়নের কথা চিন্তা করে মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা করছি। আমি বিজয়ী হলে প্রথমেই শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থানসহ মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবো। রূপগঞ্জের যে পরিমাণ উন্নয়ন কাজে বরাদ্দ আসে তার চেয়ে অনেক বেশি বরাদ্দ আনার ব্যবস্থা করব, যাতে করে রূপগঞ্জকে মনের মতো করে সাজাতে গিয়ে সকল উন্নয়ন কার্যক্রম চালাতে পারি।”
এর আগে, বেলা ১১টার দিকে মোটর গাট রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন যাতে তিনি নিজ হাতে করতে পারেন সেজন্য সকলে দোয়া করি। এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আবারো আমরা বুক ফুলিয়ে চলতে পারবো।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সায়েম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, আশরাফুল হক রিপন, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ, বিএনপি নেতা আলমগীর হোসেন টিটু, আব্বাসউদ্দিন ভূঁইয়া, আবু মোহাম্মদ মাসুমসহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
ধুনটে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার
শালিখায় ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা
রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান