নেত্রকোণা-৪ আসনে, সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন বাবর ও বাবরের স্ত্রী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৬০, নেত্রকোণা-৪( মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে ২৯ ডিসেম্বর ( সোমবার) বিকাল সাড়ে চার ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) মনোনীত লুৎফুজ্জামান বাবর দলীয় নেতা কর্মীকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। অপর দিকে বাবরের সহধর্মিনী তাহমিনা জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিকাল চারটায় তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন লুৎফুজ্জামান বাবরের একান্ত সচিব মির্জা হায়দার আলী ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা চৌধুরী।
তবে জেলা রিটার্নিং কর্মকর্তা হতে প্রাপ্ত তথ্য মতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে জেলা জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা চৌধুরী তাহমিনা জামানের মনোনয়ন দাখিলের সময় উপস্থিত থাকলেও কি কারণে বা কেন তাহমিনা জামান ত্রয়োদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সে বিষয়ে কিছু বলতে রাজি হননি।
একই পরিবারে দুই জন প্রার্থী হওয়ার কারণ সম্পর্কে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবরের বক্তব্য নেওয়া সম্ভব না হওয়ায় খালিয়াজুরী উপজেলা জাতীয়তাবাদী দলের ( বিএনপি) সভাপতি মোঃ আব্দুর রউফ স্বাধীন দৈনিক সকালের সময়কে বলেন, ২৯ ডিসেম্বর রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, লুৎফুজ্জামান বাবর ভাই বিএনপির মনোনীত ও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন গ্রহণ করছেন। সংসদ নির্বাচনে যদি লুৎফুজ্জামান বাবর ভাই সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে হাওড় এলাকায় অনেক কাজ রয়েছে তাছাড়াও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য বাবর ভাইকে দিয়ে কাজগুলো বাস্তবায়ন করব। তাছাড়াও একই আসনে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন মনোনয়ন জমা দিয়েছেন এ বিষয়ে জানতে চাই আঃ রউফ স্বাধীন বলেন, আমিও রাস্তায় শুনেছি তিনি( তাহমিনা জামান) মনোনয়ন জমা দিয়েছেন তবে কেন বা কি কারণে জমা দিয়েছেন সঠিক বলতে পারছি না তবে আমার ধারণা বিকল্প হিসেবে তাহমিনা জামানকে রাখা হয়েছে। কারণ হিসেবে তিনি( স্বাধীন) আরও জানান বাবর ভাইয়ের আইনি ঝামেলা জনিত যদি কোন সমস্যা হয় বাবর ভাইয়ের সেই জন্যই হয়ত বিকল্প হিসেবে তাহমিনা জামানের মনোনয়ন দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, এছাড়াও উক্ত আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত জলি তালুকদার, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পাটি মনোনীত চম্পা রানী সরকার, জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত মোঃ আল হেলাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ মুখলেছুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৯ হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮০ হাজার ২২২ জন, নারী ভোটার এক লাখ ৭৯ হাজার ৭১৯ জন এবং ১২ জন হিজড়া ভোটার রয়েছেন। ১৯৮টি ভোট কেন্দ্রের ৭৯২টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে।
Aminur / Aminur
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী